The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচন:: আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির ব্যাপক গণসংযোগ

bnp6316বিএনপি মনোনিত মেয়র প্রার্থী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি আজ সকালে কাউতলী বাজার হইতে শুরু করে কাউতলীর বিভিন্ন অলি গলিতে ব্যাপক গণযোগ করেন। এসময় তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির, সাবেক সহ-সভাপতি মো: জিল্লুর রহমান, সহ-সভাপতি এড. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক এড. আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক হাজী সিরাজুল ইসলাম সিরাজ, জহিরুল ইসলাম লিটন, অথৈ মোল্লা স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন মো: সাদীর, শেখ মো: হাফিজুল্লাহ, মো: আলমগীর হোসেন, মো: নজীর, মো: কামরুল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগকালে তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন এবং ধানের শীষ প্রতিকে দোয়া ও ভোট চান। তিনি ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কারারুদ্ধ আব্দুর রউফের বাসভবনে যান এবং তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।প্রেস রিলিজ

Exit mobile version