The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে গলা কেটে অটোরিকশা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় এক শিশুর গলা কেটে তার অটোরিকশা ছিনতাই করেছে এক দুর্বৃত্ত। গুরুতর আহত শিশুটির নাম মামুন মিয়া (১২)। সে পৌর শহরের মধ্যপাড়া দিঘিরপাড় এলাকার খাদিমুল মিয়ার ছেলে। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে  ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মামুনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রাতে পৌর শহরের কুমারশীল মোড় থেকে এক যুবক উলচাপাড়া যাওয়ার কথা বলে মামুনের ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করে। পরে ভাদুর এলাকার একটি নির্জন সড়কে গিয়ে জোরপূর্বক ওই যুবক অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

মামুন বাধা দিলে ওই দুর্বৃত্ত ব্লেড দিয়ে তার গলা কেটে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, আহত শিশুটির চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি। অটোরিকশাটি উদ্ধার এবং ওই দুর্বৃত্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Exit mobile version