
সভায় ১ম সভা ও বিশেষ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত বিশেষ বরাদ্দের বিষয়ে আলোচনা, ২০২১- ২০২২ অর্থ বছরের প্রাক- বাজেট সম্পর্কে আলোচনা, মধ্যপাড়া মহেশ্বরী দিঘী, ভবদেব পুকুরের পূর্ব পাড়ের পৌরসভার মালিকানা জায়গা, পৈরতলা সোহাগ কাউন্টার এর সংলগ্ন খালি জায়গা এবং শেরপুর পুকুর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, বিভিন্ন বাসা-বাড়ি, প্রতিষ্ঠানের বর্জ্য, নতুন ভবন নির্মাণের নির্মাণ সামগ্রী ড্রেনে পড়ে পানি নিষ্কাশনের পথগুলো ভরাট হয়ে থাকে। যার ফলে ভারী বৃষ্টি হলে পানি নিষ্কাশনে সমস্যা হয়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীকে সচেতন হওয়ার আহবান জানান। তিনি বলেন, আসন্ন বর্ষা মৌসুমের পূর্বে জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার সকল ড্রেনেজ ব্যবস্থাকে সচল রাখতে পৌর পরিষদসহ সকল কর্মকর্তা- কর্মচারীদের নিরলসভাবে কাজ করতে হবে। এ ব্যাপারে পৌর নাগরিকদেরকেও সহযোগিতা করতে হবে। তিনি বলেন, পৌর নাগরিকদের বাসা বাড়ীর ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে তরান্বিত করতে ড্রাম্পিং স্টেশনে নেওয়ার জন্য পরিচ্ছন্নতা কর্মীদের আরো দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পৌর নাগরিক সেবার মান নিশ্চিত করতে কর্মযজ্ঞ পৌরসভাকে ঢেলে সাজাতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি আগামী প্রাক-বাজেট সঠিকভাবে তৈরী করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভায় হেফাজতের তান্ডবে ভস্মীভূত পৌরসভার অস্থায়ী কার্যালয় স্থাপন, বঙ্গবন্ধু স্কয়ার এবং জাতির পিতার ম্যুরাল সংস্কার ও পূণনির্মাণে বরাদ্দকৃত অর্থের প্রাক্কলনও প্রকল্প কমিটির অনুমোদন করা হয়। এছাড়াও বাজেট বিষয়ে বিষদ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য পৌর পরিষদকে ধন্যবাদ জানান।