
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ইতিমধ্যেই ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল হতে ০২ প্লাটুন বিজিবি সদস্য অদ্য সকাল হতে শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ নির্বাচনের পরের দিন অর্থাৎ ২১ মার্চ ২০১৬ তারিখ পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করবে এবং সেইসাথে ভোটারগণ যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে বলে জানা যায়।
এ ব্যাপারে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।প্রেস রিলিজ