The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা : আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মিসেস নায়ার কবির

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মিসেস নায়ার কবির।

শনিবার বিকালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত চূড়ান্ত করে। আওয়ামী লীগের দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগেও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে মেয়র নির্বাচিত হয়েছেন মিসেস নায়ার কবির। তিনি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।

পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় নায়ার কবির বলেন, দীর্ঘদিন ধরেই এলাকা ও দলের জন্য আমি কাজ করছি। দল আমাকে মূল্যায়ণ করেছে। এখন দলের সবস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করব।

এ সময় তিনি দল ও জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Exit mobile version