
এর পর অসংখ্য নেতৃবৃন্দ হোন্ডা ও গাড়ি বহর নিয়ে শহরের দিকে রওয়ানা দিলে কাউতলী ব্রীজের সামনে পুলিশী বাধার শিকার হয়ে অনেক নেতাকর্মী আহত হয়। নেতাকর্মীরা প্রচন্ড পুলিশী বাধা অতিক্রম করে বিশ্বরোড হয়ে শহর প্রদক্ষিন শেষে তাৎক্ষনিক সংবর্ধনা সভা করেন।
উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি এড. শফিকুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হকের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন, সদ্য কারামুক্ত জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জহির, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক হাজী মনির হোসেন, জেলা ছাত্রদল সভাপতি মো: শামীম মোল্লা প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন মো: জিল্লুর রহমান, এড. গোলাম সারোয়ার খোকন, এড. আব্দুল মান্নান, এড. আনিসুর রহমান মঞ্জু, এড. রুমা, মো: নজীর উদ্দিন আহমেদ, আবু শামীম মো: আরিফ, মো: আলী আজম, মো: আজিম, এড. করিম, এড. ইসহাক, এড. কানন, শামীমা বসির স্মৃতি, জহিরুল ইসলাম লিটন, আল-আমিন লিটন, আলমগীর হোসেন, এড. আজম প্রমুখ।
বক্তারা বলেন, ভোটরবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী শান্তিপূর্ণ কারামুক্ত নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে। প্রেস রিলিজ