
শান্তিপূর্ণ ভাবে কর্মসূচী পালনকালে বিনা কারনে এহেন বর্বোরচিত পুলিশী আক্রমণ, গুলি বর্ষণ ও গ্রেফতার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জহির।
মিছিল প্রাক্কালে জেলা যুবদলের আহবায়ক মুনির হোসেন এর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লার পরিচালনায় ফাতাহ্্্ মসজিদের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এডঃ গোলাম সারোয়ার ভূইয়া খোকন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, আলহাজ্ব এ.বি.এম মোমিনুল হক, আজিম, নজির উদ্দিন আহম্মেদ, মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটন, আসাদুজ্জামান শাহীন, কাউছার কমিশনার, এডঃ আলী আজম, আল-আমিন লিটন, জিয়া উদ্দিন মুন্সী আঙ্গুর, মজিবুর রহমান মন্টু, ফারুক কমিশনার, ইয়াছিন মাহমুদ, নাছির আহমেদ, এডঃ আঃ রহিম গোলাপ, রাশেদ কবির আকন্দ, মোঃ এনামুল হক জুয়েল, বায়েজিদ আহমেদ হেলাল, শেখ মোঃ হাফিজ, সৈয়দ তৈমুর, শরীফ, আতিকুল হক জালাল, মোঃ জসিম, এডঃ ইয়াছিন প্রমূখ।
সভায় বক্তারা তারুণ্যের অংহকার, জননেতা তারেক রহমানের নামে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবী জানান। প্রেস বিজ্ঞপ্তি