
একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
গত শুক্রবার শহরের শেরপুর ঈদগাহ মাঠে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজে জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি জিল্লুর রহমান, এডভোকেট গোলাম সারওয়ার ভূইয়া খোকন, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, আলহাজ্ব এ.বি.এম.মমিনুল হক, মোঃ আলী আজম, মোঃ আজিম, জসিম উদ্দিন রিপন, জিয়া উদ্দিন মুন্সী আঙ্গুর, মিজানুর রহমান, আবুল বাশার এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী সহ অসংখ্য মুসল্লীয়ান নামাজে জানাযায় শরীক হইয়া মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।