
জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং এডভোকেট আনিসুর রহমান মঞ্জুর পরিচালনায় মৌড়াইলে এবং একই সময়ে পাওয়ার হাউজ রোডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জহিরুল হক খোকনের সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পৃথক ভাবে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারওয়ার খোকন, এ.বি.এম. মমিনুল হক, আবু শামীম মোঃ আরিফ, মোঃ আজিম, জহিরুল ইসলাম চৌধুরী লিটন, মিজানুর রহমান, তানিম সাহেদ রিপন, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, এডঃ আব্দুর রহিম গোলাপ, এডঃ মাসুদুর রহমার প্রমুখ।
সমাবেশে বক্তারা- জননেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যে মামলায় গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবীর পাশাপাশি অদ্য কর্মসূচী পালনকালে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের অবিলম্বে নিঃস্বর্ত মুক্তির দাবী করে, এহেন প্রতিহিংসা মূলক পুলিশী আচরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।