The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ অভিযান:: রিভলবার,পাইপগান সহ ৬৮ জন আটক

6dbbd8782ebdf0b57351996128fcc13b-575d84985258eপ্রেস রিলিজ::ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় রুজুকৃত ডাকাতি, ছিনতাই, চাঞ্চল্যকর হত্যা মামলা, মূলতবী সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিল, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে লক্ষে জেলা পুলিশ কর্তৃক গত ১৩ জুন ২০১৬খ্রিঃ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত বিশেষ অভিযানে ১১টি মামলায় ৬৮ জন আটক, ০২টি রিভলবার, ০৪টি পাইটগান, ০৩ রাউন্ড কার্তুজ, ০১টি ছোড়া, ০৩টি সিএনজি ও ০১টি মোটরসাইকেল আটক করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম জানান।

Exit mobile version