The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এম.এস.সি কে জেলা ঐক্য ন্যাপ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

napপ্রেস বিজ্ঞপ্তি:: গত ৩১ ডিসেম্বর ২০১৬ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এম.এস.সি কে জেলা ঐক্য ন্যাপ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এই সময় জেলা নেতৃবৃন্দের সাথে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কেন্দ্রীয় ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভ্রটাচার্য ফুলের মালা পড়িয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানান। রয়েল হাসপাতালে দোতলায় আয়োজিত সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতা বলেন ব্রাহ্মণবাড়িয়া ন্যায় সারা দেশে খন্দকার মোস্তাকের আওয়ামীলীগের পরিণত হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দেশ ও জাতিকে বাঁচাতে হাইব্রীড খপ্পর বাজদের হাত থেকে ভাল মানুষদের হাতে ক্ষমতা দিতে হবে।

এই সময় সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ঐক্যন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতির মন্ডলীর সদস্য এডভোকেট এস.এম.এ সবুর, জেলা ঐক্যন্যাপের ভারপাপ্ত সভাপতি পরিমল সূত্রধর, সহ-সভাপতি পরিতোষ রায়, সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম, আবীর খান, গোপাল চন্দ্র সূত্রধর, নৃপেন্দ্র সূত্রধর ও অগ্রধাপ পত্রিকার সম্পাদক শেখ ফরিদ।

Exit mobile version