
জেলা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আইয়ুব আলীসহ কমিটির সদস্যবৃন্দ। পরে জেলা প্রশাসক মসজিদের তহবিল থেকে খাদেম মরহুম শিব্বির আহম্মেদের পরিবারকে আর্থিক সহায়তায় ১ লাখ টাকার চেক মরহুমের ছেলে রেদোয়ানের হাতে তুলে দেন। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হযরত মাওলানা বেলায়েতুল্লাহ্ নূর।