The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতীর মৃত্যু

zail k

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সজল মিয়া (৪০) নামের এক বন্দির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার গভীর রাতে কারাগারের যমুনা ৬ নং ওয়ার্ডের হাজতী সজল মিয়া আকষ্মিক রক্ত বমি শুরু করে। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। গত ১৭ জুলাই আশুগঞ্জ থানা পুলিশ একটি মাদক মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। সে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের শহীদ মিয়ার ছেলে। মৃত সজলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামালা দায়ের করা হয়েছে।

Exit mobile version