
জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসানউল্লাহ্ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় মুহম্মদ মুসা’র কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কবি জয়দুল হোসেন। জেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াসের সার্বিক সহযোগিতায় ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান নান্টুর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন জীবন, আরমান উদ্দিন পলাশ, এড. শেখ জাহাঙ্গীর আলম, সাংবাদিক আল আমিন শাহীন, আবুল হাসনাত অপু, আতিকুর রহমান আতিক, শরিফ আহম্মেদ খান, বাবুল চৌধুরী, মোঃ মোরশেদুল আবেদিন মুরাদ, মোঃ ইকরাম হোসেন, সামসুদ্দিন জুয়েল, মোঃ জাকিরুল হক জাকির, ইমুনি ইস্টিয়ান, মোঃ বশির আহমেদ, মোঃ মোজাহিদুল ইসলাম সেলিম, আনিছুর রহমান রুহেল, রতন লাল সাহা, প্রফেসর হেবজুল বারী, কাজী হাফিজুল ইসলাম নাছু, কামরুজ্জামান সবুজ, শাহবুল হোসেন খান অপু, সৈয়দ সালাউদ্দিন রাকিব, রাজিবুল হাসান রাজিব।
আলোচনা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনায় করে দোয়া পরিচালনা করেন মাওলানা আশিকুল ইসলাম। আলোচনাসভায় বক্তারা বলেন, মুহম্মদ মুসা’র ছিলেন প্রকৃত সাদা মনের মানুষ ও সদালাপী ব্যক্তিত্বের অধিকারী। তিনি সারাজীবন ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে গবেষণা করেছেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসীর অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যা কোনদিন পূরণ হবার নয়।