এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে প্রিয়নেতা মোকতাদির চৌধুরী এমপিকে সাময়িক ক্ষতিগ্রস্থ ও বেকায়দায় ফেলতে চায় যারা, তাদের প্রতি আমরা ঘৃনা জানাই।
আমরা বিশ্বাস করি মাননীয় সাংসদকে বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই অসত্য প্রতিবেদন উপস্থাপন করা হয়। জাতির বিবেক খ্যাত সাংবাদিক, কলামিষ্ট ভাই বন্ধুদের প্রতি উদাত্ত আহবান রাখি সমস্ত প্রচার মাধ্যমে অসত্য চক্রান্তমূলক উদ্দেশ্য প্রণোদিত তথ্যাদি প্রচারে প্রকাশে বিরত থেকে বস্তুনিষ্ট ও সত্যাস্রিত তথ্য পরিবেশনক্রমে প্রকৃত দোষীদের আড়ালের সুযোগ না দিয়ে প্রচার কার্যে তদন্তকারী সংস্থাসমূহকে সহায়তা করুন। তারা এ সময় আরো বলেন, অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে ব্রাহ্মণাবড়িয়া জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও শক্তিশালী। প্রকৃত অপরাধীদেরকে আড়াল করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দের এবং জেলা আওয়ামী লীগের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য একটি স্বার্থান্বেসী মহল তৎপর। নেতৃবৃন্দ উক্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে মুজিব আদর্শের অকুতোভয় সৈনিকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)