
গতকাল ২২ নভেম্বর বুধবার বিকেল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অালোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অালোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অাল-মামুন সরকার।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবির, হাজী হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কালাম ভূইয়া, শহর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মুসলিম মিয়া প্রমুখ।
জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় সভায় আওয়ামীলীগ ও সহযোগী সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মরহুম অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চু’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।