The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে,করবাহাদুর সম্মাননা পেলেন জননেতা হেলাল উদ্দিন

কুমিল্লা জেলা কর অঞ্চল আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথমবারের মতো প্রবর্তিত ব্রাহ্মণবাড়িয়া জেলার করদাতা পরিবার (করবাহাদুর পরিবার) হিসেবে নির্বাচিত হয়ে বিশেষ সম্মাননা পেয়েছেন , ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুই দুইবারের সাবেক  মেয়র ও ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, জননেতা মোঃ হেলাল উদ্দিন।

গতকাল কুমিল্লা জেলার হোটেল নূরজাহানে আয়োজিত এক অনুষ্ঠানে জননেতা মোঃ হেলাল উদ্দিনকে করবাহাদুর” পরিবার হিসেবে সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  রেলপথ মন্ত্রী  মুজিবুল হক এমপি।

উল্লেখ্য জননেতা মোঃ হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রী,দুই ছেলে, পুত্রবধূ দীর্ঘ দিন যাবত নিয়মিত কর প্রদান করছেন।  তিনি গতবছর দীর্ঘমেয়াদী ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।

Exit mobile version