
আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সৈয়দ এ কে এম এমদাদুল বারী, জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সাধারণ আসনে সদস্য প্রার্থী সেলিম জাহাঙ্গীর উপস্থিত ভোটারদের নিজ নিজ পরিচিত তুলে ধরে ভোট ও সহযোগিতা কামনা করেন। সভায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু নাসের আহমেদ, মুক্তিযোদ্ধা হেবজুল বারী, ডাঃ মোবারক হোসেন, হাজী সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান আমির হোসেনসহ উপজেলার ৯জন ইউপি চেয়ারম্যানও সভায় বক্তৃতা করেন। বক্তারা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের কে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।