
তার জানাযার নামায সোমবার সকাল ১১টায় জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তার অকস্মাৎ ইন্তেকালে মাদরাসা প্রাঙ্গনে ছাত্র-শিক্ষক ও অসংখ্য গুণগ্রাহীর ঢল নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোক ও দোয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪০ বছর। তার গ্রামের বাড়ি সরাইল উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার শ্বশুর বাড়ি জেলা-শহরের ভাদুঘর গ্রামে। তিনি বাংলাদেশের একজন অন্যতম উস্তাজুল হুফফাজ। তার হাফেজ ছাত্ররা অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।