The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার, ১১ জুলাই সম্মেলন

অবেশেষে ২৮ দিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক কমিটির উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যহার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। গত ২০ মে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এস আর সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। সেই সাথে আগামী ১১ জুলাই, ২০১৭ ইং তারিখে সম্মেলন আয়োজনের নির্দেশ প্রদান করা হলো।

এর  আগে গত ২৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক এর সরকারি কর্মসূচিতে হরতাল আহবান ও বিশৃংখলা সৃষ্টির অভিযোগে জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আরো পড়তে পারেন।………….

Exit mobile version