
সোমবার রাত আটটার দিকে টাওয়ার চত্বরে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এসময় ব্যবসায়িরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
বাবুল টাওয়ারের ব্যবসায়ি রাসেল মিয়ার সভাপতিত্বে ও শংকর কর্মকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি মো. বাবুল মিয়া । তিনি উপস্থিত ব্যবসায়িদের উদ্দেশ্যে বলেন, এবারের চেম্বার নির্বাচনে আপনারা আমার পাশে থেকে কাজ করেছেন ভোট ও দিয়েছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতেও আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে পাশে থেকে কাজ করে যেতে চাই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম বণিক, দিলীপ শীল, ইকবাল হোসেন, , রোমন দাস, শফিক মিয়া, হরলাল সরকার, কাজল দাস, সৈকত ঘোষ, জয় ভৌমিক, প্রণব দেবনাথ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো.
মহসীন মোল্লা, সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবসায়িরাও আগামিতে তার পাশে থাকার অঙ্গিকার করেন।