The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হত্যা মামলার আসামির মুত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে অাশোক অালী (৫৫) নামে এক হত্যা মামলার অাসামি মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার নাসিরনগর উপজেলার রসুলপুর গ্রামে।

কারাগার সুত্র জানায়, সে গত ৩ অক্টোবার একটি হত্যা মামলায় কারাগারে আসে। হাজতি নং ৬০৩৮/১৭। রবিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার নুরনবী ভূইয়া জানান, সে কারা হাসপাতালে ভর্তি ছিল। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তিনি জানান। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Exit mobile version