The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভা গত শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবীর, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহআলম, মো. হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন প্রমুখ।

সাংগঠনিক সভায় আগামী ২০ জুলাইয়ের প্রতিনিধি সভা সফল করার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি বাস্তবায়নে ছয়টি উপ-কমিটি গঠনসহ ব্যাপক দায়িত্ব বণ্টন করা হয়। প্রতিনিধি সভা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাপক সাজ-সজ্জা করারও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আশুগঞ্জ, সরাইল, আখাউড়া ও কসবা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ। এ ঐক্যবদ্ধ সাংগঠনিক অবস্থা ব্রাহ্মণবাড়িয়ায় বজায় থাকবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিনিধি সভা সফল করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
Exit mobile version