
আটককৃতরা হলেন- মোঃ আব্দুল কাইয়ুম(২০), পিতা- মোঃ শিরুলক ভূঁইয়া, গ্রাম- আমোদাবাদ, ডাকঘর-আজমপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ জয় মিয়া(২০), পিতা- মোঃ হান্দু মিয়া, গ্রাম- সিংগারবিল মধ্যপাড়া, ডাকঘর-সিংগারবিল, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। আটককৃত আসামীদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর এর আক্তার উননেছা শিউলী’ র ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ২২(খ) এর অপরাধে দোষী সাব্যস্ত করে উভয়কে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে এবং মাদকসমূহ ধ্বংস করে।