
প্রেস বিজ্ঞপ্তি:: গত রাত (১১ জুলাই ২০১৬ তারিখ) আনুমানিক ৮টায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দোলালপুর নামক এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এছাড়া কসবা উপজেলার রাউতখোলা এলাকায় গত রাত সাড়ে ৮টায় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে অপর এক অভিযানে ৯০ বোতল ভারতীয় ব্যাগ পাইপার হুইস্কি উদ্ধার করা হয়। আটককৃত মাদকের আনুমানিক মূল্য দুই লক্ষ সাত হাজার টাকা। তবে এইসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।