The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

স্মার্ট কার্ডের বিভিন্ন দিক তুলে ধরেন সদর উপজেলা নির্বাচন অফিসার জান্নাত জাহান।

তিনি জানান, প্রথম পর্যায়ে জেলার সদর উপজেলায় এই কার্ড বিররণ শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল উপজেলায় বিতরণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে এই কার্ড বিতরণ করা হবে। সদর উপজেলার ৩ লক্ষ ২৬ হাজার ৮০০টি স্মার্ট কার্ড বিতরণ করা হবে ১৪টি কেন্দ্র থেকে।

Exit mobile version