The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে বিষপানের পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।   জেলা সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার সকালে ২৭ বছর বয়সী মমতাজ বেগমের মৃত্যু হয় বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই ইশতিয়াক আহমেদ জানান।

মমতাজ সদরের সাদেকপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। এসআই ইশতিয়াক বলেন, “পারিবারিক বিষয় নিয়ে বুধবার সন্ধ্যায় মমতাজের সঙ্গে জাকিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মমতাজ পোকা মারার ট্যাবলেট খেয়ে `আত্মহত্যার’ চেষ্টা করেন।”

এতে মমতাজ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে  শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি নবীর হোসেন জানান, এ ঘটনায় তদন্ত চলছে। মমতাজের পরিবারের লোকজন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version