The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে সিলেটের কলেজ ছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী মাহী খান (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিলল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহি সিলেট শহরের আম্বরখানা এলাকার এনায়েতুল্লা খানের ছেলে। সে সিলেট মদন মোহন কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র।
পুুলিশ ও স্থানীয়রা জানায়, কক্সবাজার থেকে ঘুরে ৬ বন্ধু ৩ টি মোটর সাইকেলে করে সিলেটে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার গজারিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মাহী খান গুরুতর আহত হয়। পরে তার বন্ধুরা স্থানীয় লোকজনের সহায়তায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষনা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালে আছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

Exit mobile version