The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদিক কাউসার এমরানের পিতার চেহলাম অনুষ্ঠিত


ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি আ.ফ.ম কাউসার এমরানের পিতা পৈরতলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি সাবেক সরকারি কর্মকর্তা মরহুম এম এ আব্দুল ওয়াহেদের চেহলাম অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার দুপুরে পৈরতলা পুনশ্চ কমিউনিটি সেন্টারে পবিত্র কোরান খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শেরপুর মসজিদের ইমাম মুফতি মাও: সাইফুল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। পুলিশ সুপার মো: মিজানুর রহমান,সাবেক উপমন্ত্রী এড: হুমায়ন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক বশিরুল হক ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজায়ুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো: হেলাল উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন প্রেস ক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম,প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি।

এছাড়া আলেম ওলামা প্রশাসনের কর্মকর্তা সুশিল সমাজের ব্যক্তিবর্গ সাংবাদিক বৃন্দ আওয়ামীলীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মরহুমের আত্মীয় স্বজন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

Exit mobile version