
উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এড. সৈয়দ তানবীর হোসেন (কাউছার)। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশিষ্ট ব্যবসায়ীগণ, বিভিন্ন সংগঠনের কর্মী, যুব সমাজ সহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানটির স্বাগত ব্যক্তব্য রাখেন, শাহজালাল কম্পিউটার এর সত্ত্বাধিকারী তারেক আজিজ। তিনি তার বক্তব্যে ব্যবসা পরিচালনা করার জন্য সবার নিকট সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ মনিরুজ্জামান ফকির, উনার বক্তেব্যে শাহজালাল কম্পিউটার এর সত্ত্বাধিকারী তারেক আজিজের ব্যবসায় অগ্রসর হওয়ার শুভ কামনা করেন এবং একজন সৎ ও জনবান্ধব ব্যবসায়ী হওয়ার জন্য আহবান জানান। উদ্ভোধনী অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জনাব এস.এম. শাহীন।