The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি

ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জুম্মান (২৮) নামের এক প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার রাত ১০ টার দিকে পৌর এলাকার ভাদুঘরে এ ঘটনা ঘটে।

আটক জুম্মান জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওড়া গ্রামের জামাল মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক( তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, ভাদুঘর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন যানবাহন ও দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি করছিল। স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরও তথ্য পাওয়া যেতে পারে। এই ঘটনায় আইনত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Exit mobile version