The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় মাস্ক না পরায় ৬৫ জনকে জরিমানা

সরকারি নির্দেশ অমান্য করে মুখে মাস্ক না পরে চলাচল এবং স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে ৬৫ জনকে ৪৬ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার টিএরোডসহ বিভিন্ন স্থানে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃতে পৌর এলাকার বিভিন্ন স্থানে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, কিশোর কুমার দাস, সন্দীপ তালুকদার ও সঞ্জিব সরকার।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জনগণকে মাস্ক পড়ার জন্য বার বার বলা হচ্ছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ মাস্ক না পড়েই বাইরে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। তাই শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৫ এর ১ (খ) ধারা লঙ্ঘনের দায়ে ৩৬ টি মামলায় ৬৫ জন ব্যক্তিকে ৪৬ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।সূত্র:: সময় নিউজ

Exit mobile version