
ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো শহরতলীর ঘাটুরা গ্রামের আব্দুল আহাদ (৩৪), ববিতা বেগম (৩০), মধ্যপাড়া নয়াপুকুর পাড় এলাকার মোঃ সাজন (৩১), উত্তর ভাদুঘর এলাকার মোঃ মশিউর রহমান (৪৩) মাসিক পত্রিকা “তিতাসবার্তার” সাংবাদিক, মজলিশপুর ইউপির লিপি আক্তার (১৮) ও জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় আটপাড়া গ্রামের জহুরা বেগম (২২)। বুধবার ভোরে শহরের শেরপুর আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ব্রিফিংয়ে মোল্লা মোহাম্মদ শাহীন আরো বলেন, গত ১০ আগষ্ট রাতে একই ধরনের প্রতারক চক্রের আরো ৩ সদস্যকে পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, গোকর্ণঘাট এলাকার নাছির মিয়ার স্ত্রী স্বপ্না বেগম-(৩৪), শহরের পশ্চিম মেড্ডার শফিকুল ইসলামের স্ত্রী শিরিন ইসলাম-(৩৫) ও সদর উপজেলার রাজঘর গ্রামের মৃত জুরু মিয়ার ছেলে মোঃ বিল্লাল মিয়া-(৩৫)। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) কীর্তিমান চাকমা, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ আনিছুর রহমান ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন।