
সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ওমর ও তাবাসসুম মিলে বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ করে তারা সেখান থেকে হারিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বাড়ির অদূরে একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।