The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় পাচার প্রতিরোধে, ধর্মীয় ও স্থানীয় নেতা ও শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় পাচার প্রতিরোধে ধর্মীয় ও স্থানীয় নেতা ও শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন (ইফজিয়া) প্রজেক্টের উদ্যোগে শহরের ভাদুঘর ঋষিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় ধর্মীয় ও স্থানীয় নেতা ও শিক্ষক নিয়ে ২০জন অংশগ্রহন করেন।

ঋষিপাড়ার সরদার প্রতাপ চন্দ্র ঋষির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঋষিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেরিন সুলতানা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন- নারী ও শিশুরা বেশি পাচারের শিকার হয়। নারী ও শিশুদের অসামাজিক ও বেআইনি কাজে ব্যবহার ও দেশে বিদেশে বিক্রি করে দেওয়া হয়। পাচার রোধে সকলের সচেতনতা বৃদ্ধির ফলে পাচারের হার হ্রাস করা সম্ভব হতে পারে। কর্মশালার বিশেষ অতিথি ছিলেন নূরুন্নাহার বেগম সহকারী শিক্ষিকা , ঋষিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। তার বক্তব্যে পাচার প্রতিরোধে সরকার, এনজিও, স্থানীয় প্রশাসন, ধর্মীয় ও সামাজের নেত্রীবৃন্দের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।

সভাপতি প্রতাপ চন্দ্র ঋষি বলেন- পাচার বিষয়টি ভয়ানক,যারা কেবল মাএ এই বিষয়ে প্রভাবিত হয়েছে তারাই একমাএ বুঝতে পেরেছে এর খারাপ দিক বা ভয়াবহতা। তাই পাচার প্রতিরোধে দরকার গন সচেতনতা সৃষ্টি।

কর্মশালায় আরো বক্তব্যদেন – ওয়ার্ল্ড কনসার্ন, এফ.ডি.সি.এস প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার-সিবিয়া বৈদ্য।

এছাড়া কোন ধরনের নারী ও শিশুরা পাচার হয় ? পাচার প্রতিরোধে করনীয় ও শিশু পাচারের শাস্তি নিয়ে আলোচনা করেন ওয়ার্ল্ড কনসার্ন ব্রাহ্মণবাড়িয়া সদরের ইফজিয়া প্রজেক্টের প্রোগ্রাম অফিসার, প্রবাল সাহা (অর্ক)।
কর্মশালায় বক্তারা পাচার প্রতিরোধে সর্বাক্তক ভুমিকা পালন করবে বলে অঙ্গিকার করেন।

Exit mobile version