The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

করোনার প্রকোপ কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছর পর খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রান মুসল্লিরা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে আজ মঙ্গলবার সকাল ৮ টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর। নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি ও বিশ^ মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও টেংকের পাড় জামে মসজিদ, পশ্চিম মেড্ডা শরীফপুর ঈদগাহ মাঠ, দক্ষিন পৈরতলা বাসস্ট্যান্ড মসজিদুল কোবায়, হাসপাতাল মসজিদে সকাল সাড়ে ৮ টায় এবং জেলার বিভিন্ন মসজিদে মসজিদে সকাল ৮ টা থেকে ৯ টার ভেতর ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়।

Exit mobile version