The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্বমেড্ডা তিতাসপাড়ায় অবস্থিত সরকারি শিশু পরিবারের এতিম শিশুরা অতিথিদের নিয়ে কেক কেটে নিউজ টোয়েন্টিফোরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। শুক্রবার সকালে সরকারি শিশু পরিবার চত্বরে নিউজ টোয়েন্টিফোরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মোসা. রওশানারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঁইয়া। প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোরের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসাইন, সমাজসেবা অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক মোস্তফা মাহমুদ সারওয়ার, বিজয়নগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজকের ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার বার্তা সম্পাদক আবুল হাসনাত অপু, একাত্তর নিউজ টিভির জেলা প্রতিনিধি রিয়াসাদ আজিম, বাংলানিউজের জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ, সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক জুয়েলুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক অখিল মাহমুদ টিপু।
আলোচনা শেষে এতিম শিশুদের নিয়ে অতিথিরা নিউজ টোয়েন্টিফোরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

Exit mobile version