The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে গত ২৪ ঘন্টায় আরো ১০৭ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে গত ২৪ ঘন্টায় আরো ১০৭ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবার পর্যন্ত মোট ২৭৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে আওতায় আনা হয়েছে। এদের মধ্যে মেয়াদ পেরিয়ে যাওয়ায় ১৭৯৫জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থেকে মুক্ত করে দেয়া হয়েছে। বর্তমানে ৯৭২ জনকে প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রয়েছে।

এদিকে কনোরায় আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া হার্ট ফাউন্ডেশন ও পৌর আধুনিক সুপার ভবনের ৩য় তলা চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সামাজিক দুরুত্ব বজায় রাখতে সরকারের নির্দেশ থাকলেও প্রধান সড়ক সড়ক ব্যতীত অন্যান্য স্থানগুলোতে তেমন কার্যক্রর হচ্ছে না। বিভিন্ন অলি গলিতে মানুষের জটলা চোখে পড়ছে।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ আরো জানান, এখনো পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত কোন ব্যক্তি সনাক্ত হয়নি।

Exit mobile version