
আটকরা হলেন, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ফজলুল হকের ছেলে জহিরুল হক, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের ইছা সরকারের ছেলে দিলীপ সরকার, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার আবুল হোসেনের ছেলে মোখলেসুর রহমান এবং সদর উপজেলার চান্দিয়ারা গ্রামের দেওয়ান আলীর ছেলে নাসিম।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ঘাটুরা এলাকায় অভিযান চালিয়ে তক্ষকসহ চারজনকে আটক করা হয়। বৃহস্পতিবার আটক চারজনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।