The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের র‌্যালী

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণ্যাঢ্য র‌্যালী করেছে জেলা পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যসহ সূধীজনদের অংশগ্রহনে র‌্যালীটি কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের কাউতলীর মোড় থেকে শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবীর, সদর থানার (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মো: ইমতিয়াজ আহম্মেদ, ট্রাফিক পরিদর্শক প্রশাসন -১ মোহম্মদ নূরসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

Exit mobile version