
আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌল্লা খানের হাত থেকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার পুরস্কার গ্রহন করেন।
ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে ‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’ সেমিনার হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌল্লা খান, বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল কর্মকর্তা। এই সেমিনারে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহীর কর্মকর্তার পুরস্কার তুলে দেয়া হয় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানকে।