
তিনি বৃহস্পতিবার বিকেলে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে কান্দিপাড়াস্থ জামিয়া ইউনুছিয়া মাদ্রসার ব্লাড ডোনার ব্যাংকের উদ্যোগে রক্তদাতা সদস্যদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বলেন, এক ব্যাগ রক্ত শুধু রক্ত নয়, এটি একটি জীবন। এই মহৎ কাজটি একজন দাতাকে মানুষ হিসেবে বড় করে তোলে।
জামিয়া ইউনুছিয়া ব্লাড ডোনার ব্যাংকের চেয়ারম্যান মুফতী আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুফতী নোমান হাবিবী, মাওলানা আবু বকর সিদ্দিক, মুফতী আব্দুল হক, আল্লামা আখতারুজ্জামান, মুফতী মুহসিনুল করীম, শামসুল হক ছাতিয়াইনী প্রমুখ।
অনুষ্ঠানে জামিয়া ইউনুছিয়া মাদ্রসার জামিয়া ইউনুছিয়া ব্লাড ডোনার ব্যাংকের রক্তদাতা সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। ক্রেস্ট প্রদান শেষে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছদরে মুহতামিম আশেকে এলাহী ইব্রাহিমী (দা. বা.) সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন।