The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় ফারুকী পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ। আলোচনা শেষে স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়।

Exit mobile version