The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মানববন্ধন

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার শহরের বৌ-বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়া আজ কারাগারে বন্দী রয়েছেন। বক্তারা, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে সকলের গ্রহনযোগ্য এবং অংশগ্রহনমূলক একটি নির্বাচনের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

Exit mobile version