The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাব চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি কমরেড শাহরিয়ার মোঃ ফিরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কমরেড আছমা খানম, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড এড. সৈয়দ মোঃ জামাল, জেলা কমিটির সদস্য অসিত পাল, আহমেদ হোসেন, আল মামুন শ্রমিক নেতা সাহেদ মিয়া ও আনিসুর রহমান, সভার নেতৃবৃন্দ বলেন আই.এম.এফ টাকা ফেরত দিয়ে গত ১৬ বছরে বিদেশে পাচারকৃত ১১ লক্ষ কোটি টাকা ফেরত এবং ১ লক্ষ ৩৪ হাজার খেলাপি ঋণের টাকা উদ্ধার করার আহবান জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে এই সরকার পদত্যাগ করে নিরপেক্ষ তদারকি সরকারের অধিনে নির্বাচনের অনুষ্ঠিত করার আহবান জানান। নেতৃবৃন্দ বলেনম ভোটবিহীন সরকার বিধায় সরকার ঘন ঘন বিদ্যুৎ এর দাম ও চালডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায়। অবিলম্বে বিদ্যুৎ সহ সকল নিত্যপণ্য দ্রব্যের দাম কমানোর দাবী জানান।

Exit mobile version