The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিওিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশেষ সাড়াঁশি অভিযানে পরিচালনা করে ৭৫৩ পিছ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক কারবারি কে আটক করেছে।এরা হলেন পৌর শহরের কাউতলী গ্রামের ফারুক মিয়ার ভাড়াটিয়া মৃত খুরশেদ মিয়ার ছেলে মো:রফিক মিয়া (৩৬), রফিক মিয়ার স্ত্রী বিউটি বেগম (২৮) ও ভাদুঘর বাবুল মিয়ার ভাড়াটিয়া সৈয়দ আলীর স্ত্রী পিয়ারা বেগম (৫০)।তাদের প্রত্যকেরই স্হায়ী ঠিকানা হল আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, পৌর শহরের কাউতলী ভাড়াটিয়া বাড়ি থেকে রফিক ও তার স্ত্রী বিউটি কে আটক করি। এসময় তাদের কাছ থেকে শরীরে লুকিয়ে রাখা ৬০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। তাদের দেওয়া তথ্য মোতাবেক ভাদুঘর বাবুল মিয়ার বাড়ির বাড়ির ভাটারিয়া বিউটির মা পিয়ারা কাছ থেকে আরো ১৫৩ পিছ ইয়াবা উদ্ধার করি। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু প্রক্রিয়া চলিতেছে।

Exit mobile version