
সিভিল সার্জন একরাম উল্লাহ জানান, আজ (০২জুন) অনেক গুলো পিসিআর রিপোর্ট এসেছে ঢাকা থেকে। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৩৭জনের পজিটিভ এসেছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৩জন, নবীনগরে ৪জন, বিজয়নগরে একজন, কসবায় ৮জন, বাঞ্ছারামপুর ৫জন ও নাসিরনগরে ৬জন করোনা ভাইরাসে আক্রান্ত নতুন সনাক্ত হয়েছে।
