
তাবলিগ জামাতের এই আয়োজনে স্থানীয় স্বেচ্ছাসেবী ধর্মপ্রাণ মুসুলমানদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সদর উপজেলা পরিষদ এই আয়োজনের সার্বিক দিকে খোজ খবর নিচ্ছেন ও সহযোগিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পক্ষ থেকেও বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে এবং এজতেমায় আগত মুসল্লিদের বিভিন্ন সেবা প্রদান করা হবে। তিনি ব্যাপক এই আয়োজনে সকল ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ও অংশ গ্রহন করার আহবান জানান।
মেয়র গতকাল সকালে শালগাও-কালিসিমা চৌদ্দমৌজা ঈদগাহ মাঠে আগামী ৩,৪,৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব এজতেমার একাংশ “ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক বিশ্ব এজতেমার” প্রস্তুুতি পরিদর্শন কালে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আমিন, মোঃ হিরন মিয়া, মজিবুর রহমান, এসএম আলম, মোঃ নাছিম, অলি মিয়া, গিয়াস উদ্দিন প্রমুখ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রেস রিলিজ