
রোববার সকাল থেকে দলের পাঁচ নেতাকে পর্যায়ক্রমে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। তবে এখনো মনোনয়ন দেওয়া হয়নি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে।
আওয়ামী লীগ এর দলীয় মনোনয়নের চিঠি যারা পেয়েছেন তাঁরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে এ্যাড. আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে এবাদুল করিম বুলবুল ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ক্যাপ্টেন (অব) এ.বি তাজুল ইসলাম।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে এখনো কাউকে দলের মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। ধারনা করা হচ্ছে জোট মহাজাটোর সমীকরনের কারণে এই আসনে কাউকে আপাদত মনোনয়ন দেয়া হচ্ছে না কাউকে। তবে এ আসন থেকে আওয়ামীলীগের ১৯ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।