The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদিত নকশা বাদ দিয়ে বহুতল ভবন নির্মাণ

jugantorডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়ায় এক ধনাঢ্য চিকিৎসক দম্পতির বিরুদ্ধে বিল্ডিং কোড ও বিধি, অনুমোদিত নকশা না মেনেই ১০তলা বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ বারবার চিঠি দিলেও ভবন মালিক গুরুত্ব দিচ্ছেন না। এমনকি পৌরসভার একটি পুকুরের ১৩ ফুট থেকে ২০ ফুট জায়গার ভবন তুলে দেয়ারও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে মাপজোক করে লাল দাগ দেয়াসহ অবৈধ ভবনের অংশ অপসারণের চূড়ান্ত চিঠি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া খ্রীস্ট্রিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক শহরের বহুল আলোচিত ধনাঢ্য চিকিৎসক ডা. ডিউক চৌধুরী ও তার স্ত্রী ডা. এঞ্জেলা চৌধুরী শহরের ২৫৯নং পশ্চিম পাইকপাড়া মৌজায় মুন্সেফপাড়া মহল্লায় লাকীবাড়ি এলাকায় সিএস (সাবেক) ৮৭ ও এসএ (হাল) ১২২ নম্বর দাগে ১০তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ ২০১৫ সালের ১২ ফেব্র“য়ারি ভবনের নকশা অনুমোদন দেয়। এ নকশা অনুসারে ভবনের উত্তরে ৬ ফুট ৫ ইঞ্চি, দক্ষিণে ৫ ফুট, পূর্বে ৭ ফুট ৮ ইঞ্চি, পশ্চিমে ১৮ ফুট ৩ ইঞ্চি জায়গা খালি রেখে নির্মাণ কাজ করার কথা। এমনকি ভবন নির্মাণ কাজ শুরু করার সময় স্থানীয় পৌর কাউন্সিলর ও সহকারী প্রকৌশলীর উপস্থিতিতে লেআউট দেয়ার কথা। শুরুতেই অভিযোগ উঠে পৌর কাউন্সিলর ও সহকারী প্রকৌশলীর উপস্থিতি ছাড়াই ভবনের লেআউট দেয়া হয়। প্রতিবেশী ও এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠে পৌরসভার অনুমোদিত নকশা অনুসারে ভবনের চারপাশে খালি জায়গা না রেখেই বহুতল এ ভবন নির্মাণ কাজ শুরু করে। এছাড়া উঁচু ভবন নির্মাণের সময় যে প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হয় তাও নেয়া হয়নি। এ নিয়ে ভবন মালিককে বারবার জানানো হলেও তিনি আমলে নেননি। এ ব্যাপারে প্রতিবেশীদের পক্ষে একেএম আশরাফুল হক নামে এক ব্যবসায়ী গত বছরের ২৯ নভেম্বর পৌরসভার মেয়র বরাবর লিখিত অভিযোগ করেন।

১ ডিসেম্বর পৌরসভার দায়িত্বশীল লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেও আশরাফুল হকের করা অভিযোগের সত্যতা পান। ৬ ডিসেম্বর পৌরসভার পক্ষ থেকেও চিঠি দিয়ে আইন অমান্যের অভিযোগ এনে বর্ধিত অংশ অপসারণ করে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের নির্দেশ দিলেও কোনো কাজে আসেনি। চিকিৎসক দম্পতি সব চিঠির আদেশ-নির্দেশ অমান্য করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যান। এ ব্যাপারে বহুতল বাণিজ্যিক ভবনের মালিক ডা. ডিউক চৌধুরী বলেন, আমরা শুরু থেকেই বিল্ডিং কোড মেনে নির্মাণ কাজ করছি। পৌরসভার লোকজন অন্যায়ভাবে একতরফা মাপজোক করে আমার ভবনে লাল দাগ দিয়েছে।

Exit mobile version